Header Ads

পেটের মেদ কমানোর সহজ উপায়!

দীর্ঘ সময় বসে বসে কাজ করা, দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে পেটে মেদ জমতে থাকে। ফলে শরীরচর্চার সময় যারা বের করতে পারছেন না, তারা প্রতিদিনকার কিছু সহজ অভ্যাসের মাধ্যমে কমিয়ে ফেলতে পারেন শরীরের অতিরিক্ত মেদ।
অতিরিক্ত মেদ বিভিন্ন অসুখের কারণ হতে পারে। তাই আমাদের লাইফ স্টাইল, খাওয়া- দাওয়া প্রভৃতির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যাতে কোনওভাবেই যেন শরীরের অতিরিক্ত মেদ না জমে। শরীরের অন্যান্য অংশের মেদ কমানো গেলেও, বহু মানুষ এমনটা দাবি করেছেন যে, পেটের মেদ কোনওভাবেই কমাতে পারছেন না। পেটের মেদ কমানোর জন্য কী করবেন জেনে নিন-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেট কিংবা কোমরের মেদ কমানোর জন্য ব্রেকফাস্টে বেশি পরিমানে খাবার খেতে হবে। তাঁরা বলছেন, যাঁরা সারাদিনে ৩ বারের বেশি সময় খাবার খান এবং ডিনারে বেশি পরিমানে খাবার খান, তাঁদের মধ্যে বডি মাস ইনডেক্স বৃদ্ধি পায়। এর ফল হিসেবে বিভিন্ন অসুখ দেখা দিতে পারে।
ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা ইউনিভার্সিটির গবেষক হানা জানাচ্ছেন যে, ব্রেকফাস্টে সবথেকে বেশি পরিমানে খাবার খেতে হবে। ব্রেকফাস্ট এবং লাঞ্চ করতে হবে। রাতে খুব দেরিতে খাওয়া একেবারেই চলবে না। রাতে হালকা অর্থাৎ খুব কম পরিমানে খাবার খেতে হবে। স্ন্যাকস জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এছাড়াও যে পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন-
১. প্রতিদিন সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস। এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করবে এটি।
২. সাদা ভাত কম খান অথবা কিছুদিনের জন্য ছেড়ে দিন সাদা চালের ভাত খাওয়া। সাদা চালের ভাতের বদলে বিভিন্ন গম জাতীয় শস্য যুক্ত করে নিন আপনার প্রতিদিনের খাদ্য তালিকায়। তাছাড়া লাল চালের ভাত, গমের রুটি, ওটস, অন্যান্য শস্য যুক্ত করে নিতে পারেন।
৩. চিনি জাতীয় খাবার থেকে দূরেই থাকুন অর্থাৎ চিনিকে না বলুন। এছাড়া মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি, চকলেট, আইসক্রিম, ফিরনী, সেমাই ইত্যাদি থেকে কিছুদিনের জন্য বিদায় নিয়ে নিন।
৪. রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়। তবে কিছু মশলা ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতো। রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ। এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে।
৫. অফিসের কাজ আজকাল বসে বসে হয়, সেখানে শরীরের সচল হওয়ার খুব একটা সুযোগ নেই। তাই চেষ্টা করুন একটি আগের বাসস্টপে নেমে হেঁটে বাকি রাস্তা যান, সিঁড়ি দিয়ে উঠুন। এর ফলে শরীর অনেকটা সক্রিয় হয়। মেদ জমার সুযোগই পাবে না।
৬. উচ্চ তেলযুক্ত খাবার এবং কোল্ড ড্রিঙ্কসগুলো শরীরের বিভিন্ন জায়গায় চর্বি জমিয়ে রাখে। যেমন আমাদের পেট কিংবা উরু। সুতরাং বুঝেই ফেলেছেন যে এই খাবারগুলো তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে।
৭. প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল ও সবজি খাবার চেষ্টা করুন। এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন। আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই।
Blogger দ্বারা পরিচালিত.