জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল ১১ আগস্ট, ২০০৯ ইং সালে
যাত্রা শুরু করে। এই হাসপাতালটিতে যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদের সেবা
প্রদান করা হয়।
ঠিকানা ও যোগাযোগ
মহাখালী, ঢাকা- ১২১২।
ফোন: +৮৮- ০২- ৯৮৮০০৭৮, +৮৮-০২-৮১১১১৬৯
অবস্থান
মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।
বর্হি বিভাগ
রোগী ভর্তি
ডাক্তার
এই হাসপাতালে ডাক্তারের সর্বমোট সংখ্যা ৮৫ জন এবং ৮ জন বিশেষজ্ঞ। প্রতি শিফটে ২৫ জন করে ডাক্তার থাকেন।
টেস্ট সুবিধা
বিশেষজ্ঞ ডাক্তার
অন্যান্য চিকিৎসকদের নাম ও পদবী
অপারেশন
কেবিন ও ওয়ার্ড
এ্যাম্বুলেন্স
নার্স ও ব্রাদার
গরীব রোগী
অগ্নি নির্বাপণ
গাড়ি পার্কিং
এটিএম বুথ
রোগীদের কাছে অনেক সময় প্রয়োজন অনুপাতে টাকা থাকে না। সেক্ষেত্রে টাকা উত্তোলনের জন্য হাসপাতালের পাশেই রয়েছে এটিএম বুথ। এখান থেকে সহজেই টাকা উত্তোলন করা যায়।
অভিযোগ
ঠিকানা ও যোগাযোগ
মহাখালী, ঢাকা- ১২১২।
ফোন: +৮৮- ০২- ৯৮৮০০৭৮, +৮৮-০২-৮১১১১৬৯
অবস্থান
মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।
বর্হি বিভাগ
- এখানে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা হয়। তবে সরকারী ছুটির দিনগুলোতে এখানে রোগী দেখা হয় না।
- এই হাসপাতালের বহির্বিভাগে সাধারণত ক্যান্সারে আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হয়।
- হাসপাতালটি বহির্বিভাগের ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে একটি টিকেট সংগ্রহ করতে হয়।
রোগী ভর্তি
- এই হাসপাতালে রোগীকে ভর্তি করার জন্য প্রথমে অনুসন্ধান কেন্দ্রে যেতে হয়। এখানে গিয়ে ১৫ টাকা দিয়ে একটি ফরম পূরণ করতে হয়। তার পর জরুরী বিভাগে নিয়ে যেতে হয়। রোগীকে দেখার পর রোগের অবস্থা অনুযায়ী রোগীকে ভর্তি করা হয়।
ডাক্তার
এই হাসপাতালে ডাক্তারের সর্বমোট সংখ্যা ৮৫ জন এবং ৮ জন বিশেষজ্ঞ। প্রতি শিফটে ২৫ জন করে ডাক্তার থাকেন।
টেস্ট সুবিধা
- সরকারী হাসপাতাল হওয়ায় এখানে বিভিন্ন ধরনের টেস্টের জন্য ফি দিতে হয় না।
বিশেষজ্ঞ ডাক্তার
|
ডা: কাজী মন্জুর কাদের এমবিবিএস, ডিসিএম, ডিমার্ট, এমএসসি ফেলো- আইএইএ সহযোগী অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা-১২১২। চেম্বার: রেইনবো হার্ট লিমি: ৬৮, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। |
অধ্যাপক. এস. এম আনিসুর রহমান এমবিবিএস, ডিআইএইচ, ফেলো ডব্লিওএইচও (রেডিয়েশন ওনকোলজি) বিভাগীয় প্রধান ও অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা-১২১২। চেম্বার: ডক্টরস সাপোর্ট সেন্টার হাউজ # ১০৪, রোড-৩, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩। |
|
ডা: গোলাম মহিউদ্দীন ফারুক এমবিবিএস, ডিমার্ট, ডিএইচই, এমএসসিস, ফেলো ডব্লিওএইচও (থাইল্যান্ড)আইএইএ (ইন্ডিয়া) সহযোগী অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা-১২১২। |
ডা: জি. এম আব্দুস সালাম এমবিবিএস, (ঢাকা), এমএস অনকোলজি পিজিটি, (অনকোরজি, সার্জারী, অর্থো) কনসালটেন্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা-১২১২। |
|
ডা: এ. এন. এম লুৎফি নূর এমবিবিএস, ডিমার্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা-১২১২। |
ডা: এ.এফ.এম আনোয়ার হোসাইন এমবিবিএস, এফসিপিএস, এমএস (ঢাকা) সহযোগী অধ্যাপক জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী, ঢাকা-১২১২। |
অন্যান্য চিকিৎসকদের নাম ও পদবী
|
ডাক্তারের নাম
|
পদবী/ ডিগ্রী
|
|
ডাঃ লায়লা আর্জুমান্দ বানু |
ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ |
|
ডাঃ মেতাবুর রহমান |
এমবিবিএস,এমএস, বিভাগীয় প্রধান |
|
ডাঃ সুরাইয়া বেগম |
রেডিয়েশন এন্ড অনকোলজি,গাইনী বিভাগ |
|
ডাঃ মিজানুর রহমান |
এমবিবিএস, এমএস, সহযোগী অধ্যাপক |
|
ডাঃ মামুন হক |
বিভাগীয় প্রধান, সার্জারী, ক্যান্সার বিভাগ |
|
ডাঃ কামরুজ্জামান |
এমএস সহযোগী অধ্যাপক, এমবিবিএস |
অপারেশন
|
অপারেশন
|
|
বক্ষ সিজারিয়ান |
|
স্ক্যানিং |
|
ফিজিওলজি |
|
প্যাথলজি |
|
ট্রান্স ফিউশন |
|
প্লাস্টিক সার্জারী |
- সরকারী হাসপাতাল হিসাবে অপারেশনের জন্য রোগীকে ১,০০০ টাকা অগ্রিম দিতে হয়। পরবর্তীতে অপারেশনের ধরণ অনুযায়ী খরচ দিতে হয়।
কেবিন ও ওয়ার্ড
- এখানে ৯ টি ওয়ার্ড ও ৩০ টি কেবিনে মোট ৫২০ টি আসন রয়েছে।
এ্যাম্বুলেন্স
- এখানে ৮ টি এ্যাম্বুলেন্স রয়েছে। এ্যাম্বুলেন্সে গুলো গুরুতর অসুস্থ রোগীদের স্থানান্তর করে থাকে।
- ঢাকা মহানগরীর মধ্যে এ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয় ৬০০ টাকা।
- এ্যাম্বুলেন্সের জন্য এই নম্বরে +৮৮-০২-৯৮৮০০৭৮ যোগাযোগ করা যায়।
নার্স ও ব্রাদার
- এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জন নার্স ও ২৫ জন ব্রাদার রয়েছে।
- নার্স ও ব্রাদার সরকারীভাবে নিয়োগপ্রাপ্ত।
গরীব রোগী
- এখানে গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয়। গরীব রোগীদের থাকা, খাওয়া, ঔষধ খরচ এবং প্রয়োজনে ব্লাড ব্যাংক থেকে রক্ত পরীক্ষার বিশেষ সুবিধা পাওয়া যায়। হাসপাতালের সমাজ কল্যাণ কার্যালয় থেকে গরীব এবং দুস্থ রোগীদের ঔষধ ও খাওয়ার জন্য অর্থায়নের ব্যবস্থা করে দেয়া হয়।
- এ ভবনের নিচতলায় একটি ঔষধের কক্ষ রয়েছে। এখান থেকে রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তবে কিছু ঔষধ রোগীকে দোকান থেকে কিনে নিতে হয়।
- হাসপাতালের উত্তরে মূল ফটকের পাশে বেশ কয়েকটি ঔষধের দোকান রয়েছে। এই দোকানগুলো সকাল ৯ টা থেকে রাত ১১. ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।
- এই দোকানগুলোতে দেশী-বিদেশী সকল ধরনের ঔষধ পাওয়া যায়।
অগ্নি নির্বাপণ
- হাসপাতালে অগ্নি নির্বাপণের জন্য ফায়ার এক্সটিংগুইসার ও বালির বালতি রয়েছে।
- এই ইনস্টিটিউট ও হাসপাতালে দুইটি ভবন রয়েছে।
- ভবন দুটিতে এ,বি ও সি ব্লক নামে তিনটি করে ব্লক রয়েছে।
- প্রত্যেক ভবনে রোগী ডাক্তার ও স্বজনদের চলাচলে লিফট সুবিধা রয়েছে।
- এই হাসপাতালে কেবিন/ ওয়ার্ড রয়েছে।
- এই হাসপাতালের আই.সি.ইউ,ব্লাড ব্যাংক,অপারেশন থিয়েটার বি ভবনের ৩য় তলায় অবস্থিত।
- হাসপাতালের এ ভবনের ৩য় তলায় নামাযের ব্যবস্থা রয়েছে।
গাড়ি পার্কিং
- গাড়ি পার্কিংয়ের জন্য হাসপাতাল কমপ্লেক্সেই জায়গা রয়েছে। যেখানে ১৫০ টি গাড়ি পার্কিং করা যায়। গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ দিতে হয় না।
এটিএম বুথ
রোগীদের কাছে অনেক সময় প্রয়োজন অনুপাতে টাকা থাকে না। সেক্ষেত্রে টাকা উত্তোলনের জন্য হাসপাতালের পাশেই রয়েছে এটিএম বুথ। এখান থেকে সহজেই টাকা উত্তোলন করা যায়।
|
বুথ
|
অবস্থান
|
|
ব্র্যাক ব্যাংকের বুথ |
হাসপাতালের উত্তর গেটের সামনে অবস্থিত |
|
ডাচ্ বাংলা ব্যাংকের বুথ |
হাসপাতালের উত্তর গেটের পূর্ব পাশে অবস্থিত। |
অভিযোগ
- হাসপাতালে কোন অনিয়ম এবং রোগীর সাথে খারাপ আচরণ হাসপাতালের কোন স্টাফ করলে অথবা যেকোন সমস্যার জন্য আনুষ্ঠানিকভাবে হাসপাতালের পরিচালকের কাছে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করা যায়। যোগাযোগ: +৮৮-০১৭৩৩-০৭৭৭২২।