Header Ads

গাউসিয়া মার্কেট, ঢাকা

শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ১০০০ (+) টি। মালিক সমিতি কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।
 লোকেশন
  • নিউ মার্কেট এর বিপরীত দিকে এটি অবস্থিত।
পণ্য-সামগ্রীর বিবরন
প্রথম তলা মহিলাদের রেডিমেড বিভিন্ন রকমের পোষাক, শাড়ী, থ্রী-পিস, ওড়না, কসমেটিক্স, শাড়ীর জরি, চুমকি, লেইস, জুতো/স্যান্ডেল (মেয়েদের জন্য), ব্যাগ ইত্যাদি।
দ্বিতীয় তলা মহিলাদের রেডিমেড বিভিন্ন রকমের পোষাক, শাড়ী, থ্রী-পিস, ওড়না, কসমেটিক্স, শাড়ীর জরি, চুমকি, লেইস, জুতো/স্যান্ডেল (মেয়েদের জন্য), ব্যাগ, লেডিস টেইলার্স, বুটিক শপ ইত্যাদি।
তৃতীয় তলা শাড়ী এবং থ্রী পিসের পাইকারী দোকান ইত্যাদি।
চতূর্থ তলা বিবাহের সামগ্রী, বুটিক এবং এম্ব্রোয়ডারী শপ ইত্যাদি।
 পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা
  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।
 গাড়ী পার্কিং ব্যবস্থা
  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা নেই। সামনের রাস্তায় ৪০ টি গাড়ী পার্ক করা যায়।
টয়লেট ব্যবস্থা
  • টয়লেট সুবিধা রয়েছে।
  • এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।
 নিরাপত্তা ব্যবস্থা
  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।
 ওযু এবং নামাজের ব্যবস্থা
  • এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।
 খোলা/বন্ধের সময়
  • সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে। সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
ভিড় এড়াতে চান
  • প্রতিদিনই ভিড় হয়।  সাধারনত সকাল থেকে রাত পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।
Blogger দ্বারা পরিচালিত.