ইষ্টার্ণ প্লাজা
ঠিকানাঃ ৭০ বীর উত্তম সি আর দত্ত রোড (সোনারগাঁও রোড), হাতিরপুল, ঢাকা।
পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা
শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন,
এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ
নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা
১০০০ (+) টি। মালিক সমিতি কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।
লোকেশন
- কাঁটাবন থেকে হাতিরপুল বাজার পেরিয়ে নাহার ভবনের বিপরীত পাশে এটি অবস্থিত।
যোগাযোগঃ ল্যান্ড ফোন: ৮৬১৯৫৭৯
পণ্য-সামগ্রীর বিবরন| প্রথম তলা | কসমেটিক্স, ব্যাগ, শিশুদের পোষাক এবং আরো অনেক ধরনের পণ্যের দোকান ইত্যাদি। |
| দ্বিতীয় তলা | শাড়ীর দোকান, লেডিস টেইলার্স এবং ফ্যাশন হাউজ (ছেলে/মেয়ে) ইত্যাদি। |
| তৃতীয় তলা | মহিলাদের শাড়ী, থ্রী পিছ, জেন্টস ফ্যাশন হাউজ ইত্যাদি। |
| চতূর্থ তলা | জুতোর দোকান (ছেলে/মেয়ে), লেদার জ্যাকেট, বেল্ট ইত্যাদি। |
| পঞ্চম তলা | মোবাইল শপ, মোবাইল সার্ভিস সেন্টার ইত্যাদি। |
পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা
- এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
- পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
- এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
- এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।
- এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ৫০ টি গাড়ী পার্ক করা যায় এবং সামনের রাস্তায় ও ফুটপাতে ১০ টি গাড়ী পার্ক করা যায়। গাড়ী পার্কিং এর জন্য চার্জ দিতে হয় ।
- টয়লেট সুবিধা রয়েছে।
- এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
- সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।
- সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।
- এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।
- সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে। সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
- শুক্রবার এবং শনিবার ভিড় হয়। সাধারনত বেলা ১২.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।
