Header Ads

ডেইলী সুপার শপ (ডিসিসি), শেওড়াপাড়া মিরপুর

২০১১ সালে ডেইলী সুপার শপ যাত্রা শুরু করে। সংক্ষেপে ডিসিসি নামে পরিচিত। এই সুপার শপটিতে গ্রোসারী পণ্যের পাশাপাশি শাড়ি, জুতা, ব্যাগ, গহনা, প্রসাধনী সামগ্রী, ছেলেদের পাঞ্জাবী, ফুতুয়া, ইলেকট্রনিক্স পণ্য, স্টেশনারী পণ্য, শিশুদের  খেলনাসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় টুকিটাকি প্রায় সব ধরনের পণ্যই পাওয়া যায়। তবে মাংস পাওয়া গেলেও মাছ পাওয়া যায় না।

যোগাযোগ ও ঠিকানা:
বেগম রোকেয়া স্বরণি, পশ্চিম শেওড়াপাড়া (শেওড়াপাড়া বাসষ্ট্যান্ড), মিরপুর, ঢাকা-১২১৬
ফোন:  ৮০৯০৩৫৮
মোবাইল: ০১৯১৫-৩৬৬৩১৭
ইমেইল: info@dssbd.biz

প্রাপ্ত পণ্যসামগ্রী
  • কসমেটিক্স
  • শাড়ি
  • পাঞ্জাবী
  • জুতা
  • খেলনা সামগ্রী
  • গ্রোসারি
  • বেবি ফুড
  • ক্রোকারিজ
  • ড্রাই ফুড
  • শোপিস-ফ্যান্সি আইটেম
  • স্পাইসেস
  • টয়েজ
  • ফাস্টফুড
  • ইলেক্ট্রনিক্স
  • সুইটমিট
  • গার্মেন্টস
  • ড্রিংকস
  • হারবাল পণ্য
  • ফ্রোজেন ফুডস
  • মাংস
  • শা্ক-সবজি
  • ফ্রুটস ইত্যাদি

সেবাসমূহ
  • ক্রেতাদের কেনাকাটায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এই সুপার গাইড ব্যবস্থা রয়েছে।
  • ক্রয়কৃত পণ্য বহনের জন্য প্রায় ৩০ টি ট্রলি ও হ্যান্ড ব্যাগের ব্যবস্থা রয়েছে।
  • গ্রাহকের সাথে থাকা ব্যাগ বা অন্যান্য দ্রব্য প্রবেশের সময় সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

মেম্বারশীপ:
এই সুপার শপটিতে একসাথে ৪,০০০ টাকার পণ্য ক্রয় করে একটি ফরম পূরণ করে মেম্বারশীপ গ্রহণ করা যায়। পরবর্তীতে জুয়েলারী, জুতা ও গার্মেন্টস আইটেম ক্রয়ের ক্ষেত্রে মেম্বারগণ ১০% ডিসকাউন্ট পেয়ে থাকে।

পণ্য পরিবর্তন
ক্রয়কৃত পণ্য কোনো কারণে পরিবর্তন করতে হলে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে ক্যাশমেমো সহ যোগাযোগ করতে হয়। জুয়েলারী আইটেমের ক্ষেত্রে যদি পরিবর্তনের বিবেচনাধীন হয় তাহলে পরিবর্তন করে দেওয়া হয়। প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে প্যাকেটের গায়ে কোনোরূপ ঘষামাজা থাকলে তা পরিবর্তন করা যায় না। কোনো অবস্থাতেই বিক্রয়কৃত পণ্য ফেরত নেওয়া হয় না।

বিল পরিশোধ
ক্রয়কৃত পণ্যের বিল পরিশোধ জন্য ক্যাশের পাশাপাশি ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে। ক্রেডিট কার্ডগুলোর মধ্যে রয়েছে – ভিসা, মাস্টার ও সকল প্রকার দেশীয় এটিএম কার্ড। ক্রয়কৃত পণ্যের মূল্যের উপর কোন অতিরিক্ত ভ্যাট পরিশোধ করতে হয় না।

খোলা-বন্ধের সময়সূচী
এই সুপার শপটি সপ্তাহের ৭ দিন সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
Blogger দ্বারা পরিচালিত.