যেভাবে কর্মী নিয়োগ দেয় ফেসবুক
এ ক্ষেত্রে জাকারবার্গ ফেসবুকে শেরিল স্যান্ডবার্গের
নিয়োগ-প্রক্রিয়ার উদাহরণও টেনে এনেছেন। তিনি জানান, ২০০৭ সালের ডিসেম্বরে
বড়দিনের এক অনুষ্ঠানে দেখা করে ফেসবুকের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা
নিয়ে ঘণ্টাখানেক কথা হয় তাঁদের মধ্যে। এর কয়েক মাস পর জাকারবার্গ
সিদ্ধান্তে পৌঁছান যে শেরিল স্যান্ডবার্গকে নিয়োগ দেওয়া যায়। ফেসবুকের
প্রধান পরিচালন কর্মকর্তা পদে তাঁকে নিয়োগ দেওয়াটা এখন পর্যন্ত সেরা
ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল বলে মনে করেন মার্ক জাকারবার্গ।
২০০৮ সালে ৪৫০ জন কর্মী এবং প্রায় ২৮ কোটি মার্কিন
ডলার রাজস্ব নিয়েও সাড়ে ৫ কোটি ডলারের বেশি লোকসান করে ফেসবুক। আর গত বছরেই
ফেসবুকের রাজস্ব আয় ছিল প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার, কর্মীর সংখ্যা ১৭
হাজারেরও বেশি। ব্যবসায় উন্নতি সাধনের মূলনীতিটা নাকি স্যান্ডবার্গের কাছ
থেকেই শিখেছেন জাকারবার্গ, এমনটাই বলেছেন ফেসবুকের প্রধান নির্বাহী
কর্মকর্তা।
সূত্র: বিজনেস ইনসাইডার
