কেয়ার হাসপাতাল,ঢাকা। CARE HOSPITAL,DHAKA
বেসরকারী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত ও পরিচালিত কেয়ার হাসপাতাল ২০০৫ সালে তাদের সেবা কার্যক্রম শুরু করে।
অবস্থান
আসাদগেট বাসস্ট্যান্ড থেকে ৫০০ গজ উত্তর দিকে এই হাসপাতালটি অবস্থিত।
ঠিকানা
কেয়ার হাসপাতাল
২/১ এ, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
ফোন: ৯১৩২৫৪৮, ০৯১৩৪৪০৭
মোবাইল: ০১৭৩৩৫৮৮৩৩৭
ফ্যাক্স: ০৮৮-০২-৮১১০৮৬৪
ই-মেইল: carehospital@rocketmail.com
ওয়েবসাইট: www.carehospitalbd.com
ভবন
- হাসপাতাল ভবনটি ৯ তলা
- ভবনের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাতায়াতের জন্য সিঁড়ির পাশাপাশি ২ টি লিফট রয়েছে। ভবনের পূর্ব ও পশ্চিম পাশে লিফট ২টি অবস্থিত।
- হাসপাতালের আই.সি.ইউ, ব্লাড ব্যাংক এবং অপারেশন থিয়েটার ভবনের ৪র্থ তলায় অবস্থিত।
সেবাগুলো
- রোগী ভর্তি চিকিৎসা
- বহির্বিভাগ চিকিৎসা
- টেস্ট
- অপারেশন
- অ্যাম্বুলেন্স সার্ভিস
রোগী ভর্তি
- রোগী ভর্তি করার জন্য প্রথমে অনুসন্ধান ডেস্কে যোগাযোগ করতে হয়।
- রোগী ভর্তির নির্ধারিত ফরম পূরণ করে রোগী ভর্তি করা হয়।
- ভর্তির সময় কোন টাকা প্রদান করতে হয় না। হাসপাতাল থেকে রোগীকে নিয়ে যাওয়ার সময় বিল পরিশোধ করতে হয়।
ডাক্তার
- এই হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য ৩০ জন ডাক্তার রয়েছেন।
- স্থায়ী ১০ জন এবং অস্থায়ী ২০ জন।
- ডাক্তারগণ প্রতি শিফটে ৮ জন করে ২ টি শিফটে দায়িত্ব পালন করেন।
নার্স
- এই হাসপাতালে রোগীদের সেবা প্রদানের জন্য ১৬ জন নার্স রয়েছে।
- নার্সদের মধ্যে ৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৮ জন অপ্রশিক্ষণপ্রাপ্ত।
আসন
- মোট আসন সংখ্যা ৩২টি
- কেবিন ১০ টি। এর মধ্যে সিঙ্গেল ৬ টি এবং ডাবল ৪ টি।
- ওয়ার্ড-৪টি
- সকল কেবিন ও ওয়ার্ড শীতাতপ নিয়ন্ত্রিত।
ভাড়া (সিঙ্গেল কেবিন)
- ২,৫০০ টাকা (সুবিধা পেশেন্ট বেড, এটেনডেন্স বেড, সোফা, এটাচড বাথরুম)।
- ৩,০০০ টাকা (সুবিধা পেশেন্ট বেড, এটেনডেন্স বেড, সোফা, এটাচড বাথরুম)।
- কেবিনের আয়তনের উপর ভাড়ার পার্থক্য হয়।
ভাড়া (ডাবল কেবিন)
- ৪,০০০ টাকা (সুবিধা পেশেন্ট বেড, এটেনডেন্স বেড, সোফা, টেলিভিশন এটাচড বাথরুম)।
- ৪,৫০০ টাকা (সুবিধা পেশেন্ট বেড, এটেনডেন্স বেড, সোফা, টেলিভিশন, এটাচড বাথরুম)।
- কেবিনের আয়তনের উপর ভাড়ার পার্থক্য হয়।
ভাড়া (নরমাল বেড)
- ১,০০০ টাকা (সুবিধা: ৩ বেডের রুম, এটাচড বাথরুম)
- ১,২০০ টাকা (সুবিধা: ৩ বেডের রুম, এটাচড বাথরুম)
- ১,৫০০ টাকা (সুবিধা: তুষের তৈরী ৩ বেডের রুম, এটাচড বাথরুম)
টেস্ট
- আলট্রাস্নোগ্রাফী- ৬০০/-
- ই.সি.জি- ৩০০/-
- প্রসাব পরীক্ষা- ২৬০/-
- রক্ত পরীক্ষা- ২২০/-
- এক্স-রে- ১৮০/-
অপারেশন
- সিজারিয়ান - ১৮,০০০/-
- অ্যাপেন্ডিসাইটিস - ১৫০০/-
- কিডনীতে পাথর - ২২,০০০/-
- পিত্তথলিতে পাথর - ২৫,০০০/-
- আলসার - ১২০০০/-
অনুসন্ধান ডেস্ক
- হাসপাতালের অনুসন্ধান ডেস্কটি নিচতলায় পূর্ব পাশে অবস্থিত।
- অনুসন্ধান ডেস্কে সার্বক্ষণিক ৬ জন দায়িত্ব পালন করেন।
- জরুরী যোগাযোগ: ০১৭৩৩৫৮৮৩৩৭, ০৮৮-০২-৮১১০৮৬৪, ০৯৩২৫৪৮, ৮১২৪৯৭৪, ০৯১৩৪৪০৭
বহির্বিভাগ চিকিৎসা সেবা
- বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার রয়েছে ১৫টি।
- চর্ম ও যৌন রোগের চিকিৎসা
- বন্ধ্যাত্বের চিকিৎসা
- হাপানীর চিকিৎসা
- ডায়াবেটিস এর চিকিৎসা
বিশেষজ্ঞ ডাক্তারদের নাম
১। প্রফেসর পারভিন ফাতেমা
এমবিবিএস, এফসিপিএস, (গাইনী)
পদবী-গ্র্যাজুয়েট এওয়ার্ড ইন এ.আর.টি (ইউকে)
প্রফেসর অব ইনফারটিলিটি ডিপার্টমেন্ট অব অবস এন্ড গাইনী
২। প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন
এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি (ইডেন)
ডিপার্টমেন্ট অব পেড্রিয়াটিক নিউরোলোজি
৩। প্রফেসর ডা: মো: সাজ্জাদ খন্দকার
এমএস জিন সার্জারী, এফসিপিএস, সার্জারী, প্লাস্টিক সার্জারী
কসমেটিক সার্জারী (ভারত)
অ্যাম্বুলেন্স সার্ভিস
- রোগী আনা-নেওয়ার জন্য ৩ টি অ্যাম্বুলেন্স রয়েছে।
- ঢাকা মহানগরীর যে কোন স্থানে সেবা প্রদান করা হয়।
- দূরত্বের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারিত হয়।
ঔষধ
- হাসপাতালের নিচতলায় নিজস্ব ঔষধের দোকান রয়েছে।
- দেশী-বিদেশী সকল প্রকার ঔষধ পাওয়া যায়।
- রাত-দিন ২৪ ঘন্টা খোলা থাকে।
গাড়ি পার্কিং
- হাসপাতালের নিজস্ব কোন গাড়ি পার্কিং ব্যবস্থা নেই।
- হাসপাতালের সামনের রাস্তায় ৫ টি গাড়ি পার্ক করা যায়।
- এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।
অগ্নি নির্বাপন
- অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় সকল প্রকার যন্ত্রপাতি রয়েছে।
- প্রতি ফ্লোরে ফায়ার এক্সিট রয়েছে।
অভিযোগ কেন্দ্র
- হাসপাতালের অভিযোগ কেন্দ্রটি হাসপাতালের নিচতলায় অবস্থিত।
- যে কোন প্রকার অভিযোগ লিখিত আকারে জমা দিতে হয়।
এটিএম বুথ
হাসপাতালের দক্ষিণ দিকে ডাচ্ বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ১ টি করে এটিএম বুথ রয়েছে।
