মডিউল জেনারেল হাসপাতাল,ঢাকা Module General Hospital,Dhaka
ঠিকানা এবং অবস্থান
হাতিরপুল বাজার মোতালেব প্লাজা থেকে ২০০ গজ পূর্ব দিকে হাসপাতালটি অবস্থিত।মডিউল জেনারেল হাসপাতাল
১/জি/৩, পরীবাগ (মসজিদের পাশে হাতিরপুল বাজারের পূর্ব দিকে)
ঢাকা ১০০০।
ফোন: ৮৬১০৫১২, ৮৬১১৭১৮
মোবাইল: ০১৭১৩-৪৯২৭৭৩-৬
চিকিত্সা সেবা
এখানে মাথা ব্যাথা, ঘাড় ব্যাথা, সন্ডিলসিস, মাজাব্যাথা, সায়টিকা,
প্যারালাইসিস, স্ট্রোক, ব্রেন টিউমারসহ মেরুদন্ড ও স্নায়ুর সকল সমস্যা,
ব্রেষ্ট, গ্যাস্ট্রইনটেষ্টাইনাল টিউমার, ক্যান্সার সার্জারী, পেডিয়াট্রিক
সার্জারী, পেডিয়াট্রিক ইউরোলজী, অনকোলজী, নাক, কান, গলা রোগ ও হেড নেক
সার্জারীসহ ইত্যাদি চিকিত্সা সেবা প্রদান করা হয়। এক নজরে সেবাগুলো
নিম্নরুপ:
|
হাসপাতালের সেবাসমূহ
|
ডায়াগনষ্টিক সেন্টারের সেবাসমূহ
|
|
|
ডাক্তার
এখানে স্থায়ী ডাক্তার ১০ জন এবং অস্থায়ী ডাক্তার ১০ জন। ডাক্তারগণ শিফট অনুযায়ী হাসপাতালে ডিউটি করে থাকে। প্রতি শিফটে ৮ জন করে ডাক্তার কাজ করেন। উল্লেখযোগ্য কয়েকজন ডাক্তারের নাম নিম্নে বর্ণিত হলো:|
ডাক্তার
|
||
|
ডা: এস আই এম খায়রুন নবী খান এমবিবিএস, এমএস (নিউরোসার্জারী) নিউরোসার্জন ও স্পাইন সার্জন |
ডা: ছয়েফ উদ্দিন আহমদ এফসিপিএস (সার্জারী) পোষ্ট ফেলোশিপ ট্রেনিং (ইউকে) ল্যাপারোস্কপি ও ক্যান্সার সার্জন রোগী দেখার সময়: সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত। শুক্রবার বন্ধ। |
প্র: ডা: মো: রুহুল আমিন এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস, এমএস পেডিয়াট্রিক সার্জারী এন্ড ইউরোলজি বিশেষজ্ঞ রোগী দেখার সময়: দুপুর ২.৩০টা থেকে সন্ধ্যা ৫.৩০টা পর্যন্ত। |
|
ডা: শামসুন নাহার এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপী) ক্যান্সার বিশেষজ্ঞ রোগী দেখার সময়: বিকাল ৪টা থেকে ৫টা। রবিবার এবং শুক্রবার বন্ধ। |
ডা: মো: ফারুক হোসেন মুন্সী জেনারেল সার্জারী এবং ইউরোলজী রোগী দেখার সময়: সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত। |
ডা: এ আল্লামা চৌধুরী নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন রোগী দেখার সময়: বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬.৩০ টা পর্যন্ত। শুক্রবার বন্ধ। |
|
ডা: এ কে এম জাহিদ হোসেন শিশু সার্জারী বিশেষজ্ঞ রোগী দেখার সময়: দুপুর ২.৩০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ। |
ডা: জেসমিন বানু এমবিবিএস, এমএস(গাইনী অবস) রোগী দেখার সময়: দুপুর ২টা থেকে বিকাল ৪টা। শুক্রবার বন্ধ। |
|
টেষ্ট এবং অপারেশন
|
টেষ্ট
|
অপারেশন
|
|
|
রোগী ভর্তি এবং ওয়ার্ড-কেবিন
রোগী ভর্তির জন্য অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে হয়। ডাক্তারের পরামর্শ
মতো রোগী ভর্তি করা হয়। ভর্তির সময় ওয়ার্ড বা কেবিনের ভাড়াসহ আনুষাঙ্গিক
খরচাদি পরিশোধ করতে হয়। অনুসন্ধান ডেস্কে রোগী ভর্তির প্রক্রিয়ার জন্য ৪ জন
কর্মকর্তা দায়িত্ব পালন করে থাকে। প্রয়োজনীয় যোগাযোগ নম্বর ৮৬১০৫১২,
৮৬১১৭১৮, ০১৭১৩-৪৯২৭৭৩।এখানে কেবিন মোট ২টি। সিঙ্গেল কেবিনে দিনপ্রতি ভাড়া
৮০০ টাকা। ডাবল কেবিন দিন প্রতি ভাড়া ১২০০ টাকা। ওয়ার্ডে সিঙ্গেল ৫০০ টাকা
এবং ডাবল ৯০০ টাকা। ওয়ার্ড এবং কেবিনগুলো সুসজ্জিত এবং আংশিক এসিযুক্ত।
জরুরী প্রয়োজনে সিট পাওয়া না গেলে ওয়ার্ডের ফ্লোরে সাময়িক সময়ের জন্য রোগীর
থাকার ব্যবস্থা করা হয়।
পোষ্টমর্টেম
এই হাসপাতালে পোষ্টমর্টেম করা হয়। গার্ডিয়ানের লিখিত সম্মতিপত্রের ভিত্তিতে পোষ্টমর্টেম করা হয়। প্রয়োজনীয় পোষ্টমর্টেম করার পর লাশ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।প্রয়োজনীয় তথ্য
- হাসপাতালটি ২৪ ঘন্টা খোলা থাকে। কার্যদিবসসহ সরকারী ছুটির দিনগুলোতে হাসপাতালটি খোলা থাকে।
- এখানে পেডিয়াট্রিক মেডিক্যাল সুবিধা রয়েছে।
- অগ্নি নির্বাপন এবং নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
- অপারেশন থিয়েটার এবং ব্লাড ব্যাংকটি হাসপাতালের ৩য় তলায় অবস্থিত।
- এখানে মোট ১৬ জন নার্স রোগীদের সেবা দিয়ে থাকেন।
- বর্হি:বিভাগ চিকিত্সা সেবা রয়েছে।
- গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা নেই।
- এ্যাম্বুলেন্স সুবিধা নেই।
