উত্তরা মডার্ন হাসপাতাল,ঢাকা। Uttara Modern Hospital,Dhaka
মহিলা ও শিশুদের সেবা প্রদানের লক্ষ্যে ২০০২ সালে উত্তরা মডার্ন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ বেসরকারী মালিকানাধীন।
ঠিকানা ও যোগাযোগ
হাউজ # ২২, সেক্টর # ৭, রবীন্দ্র স্মরণী এভিনিউ, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা।
ফোন: +৮৮-০২-৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭
মোবাইল: +৮৮-০১১৯৬-১৫৫৬০০
ফ্যাক্স: ৮৮-০২-৯৫৬৩৩৯৯
অবস্থান
আজমপুর বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে ২০০ গজ সামনে রবীন্দ্রী স্মরণী রোডে হাতের ডান পাশে এই হাসপাতালটি অবস্থিত।
সেবাসমূহ
- আন্ত: বিভাগ চিকিৎসা সেবা
- বর্হি বিভাগ চিকিৎসা সেবা
- টেস্টসমূহ
আন্ত: বিভাগ চিকিৎসা সেবা
- প্রথমে রোগী নিয়ে অনুসন্ধান ডেস্কে যেতে হয়।
- নির্ধারিত ফরমে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক রোগী ভর্তি করা হয়।
- ভর্তির সময় কোন অগ্রীম টাকা দিতে হয় না। তবে কেবিন নিলে কেবিনের ধরন অনুযায়ী অগ্রীম টাকা প্রদান করতে হয়।
- সিজারিয়ান অপারেশন এর খরচ ২৫,০০০ টাকা।
বর্হি: বিভাগ চিকিৎসা সেবা
- বর্হি: বিভাগে শুধুমাত্র গাইনী ও শিশু রোগের চিকিৎসা প্রদান করা হয়।
- বর্হি: বিভাগে নিয়মিত ২ জন ডাক্তার দায়িত্ব পালন করেন।
- বর্হি: বিভাগ চিকিৎসা ফি ১০০ টাকা।
- সময়সূচী: শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত।
টেস্টসমূহ
- প্যাথলজি ৪০০ টাকা
- আলট্রাসনোগ্রাম (হোল) ৩,৬০০ টাকা
- আলট্রানোগ্রাম (লোয়ার) ৪৫০ টাকা
কেবিন ও বেড
- এই হাসপাতালে ভর্তি রোগীদের জন্য ১৬ টি বেড ও ৮ টি কেবিন রয়েছে। এখানে কোন সিঙ্গল কেবিন নেই। সবগুলোই ডাবল কেবিন। অর্থাৎ প্রতিটি কেবিনে ২ জন করে রোগী থাকার ব্যবস্থা রয়েছে।
|
কেবিনের ধরন
|
ভাড়া (দৈনিক)
|
|
ভি.আই.পি কেবিন |
৩,০০০/-
|
|
ডাবল কেবিন (নন-এসি) |
১,৫০০/-
|
|
ডাবল কেবিন (এসি) |
২,০০০/-
|
|
সাধারন বেড |
৩,০০/-
|
ডিউটির শিফট
এখানে দায়িত্বরত ডাক্তারগণ দুই শিফটে ভাগ হয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকে।
- ডে শিফট
- নাইট শিফট
ডে শিফট ভোর ৫.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা এবং নাইট শিফট সন্ধ্যা ৭.০০ টা
থেকে ভোর ৫.০০ টা পর্যন্ত। প্রতি শিফটে ৬ জন করে ডাক্তার ডিউটি পালন করে।
ডাক্তার ও নার্স
- এই হাসপাতালটিতে চিকিৎসা সেবা প্রদানের জন্য ১৫ জন ডাক্তার রয়েছেন।
- এদের মধ্যে ৭ জন স্থায়ী এবং ৮ জন অস্থায়ী।
- এছাড়া ৮ জন প্রশিক্ষণ প্রাপ্ত নার্স রয়েছে।
অনুসন্ধান ডেস্ক
- হাসপাতালের নিচতলায় প্রবেশ মুখের সাথেই অবস্থিত।
- যোগাযোগ নম্বর: +৮৮-০২-৮৯১৪০১৭, ৮৯১৪৮০৭
- ডেস্কে সর্বদা ২ জন দায়িত্ব পালন করেন।
ফার্মেসী
এই হাসপাতালটিতে নিজস্ব মালিকানাধীন একটি ঔষধের দোকান রয়েছে। এটি
হাসপাতালের নিচতলায় অবস্থিত। এখানে দেশী-বিদেশী বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া
যায়। হাসপাতালটি সকাল ৮.০০ টা থেকে রাত ১২.০০ টা পর্যন্ত খোলা থাকে।
টয়লেট
হাসপাতালের কেবিনগুলো এটার্চ বাথরুম সম্বলিত। আর সাধারণ বেডের রোগীদের জন্য ৪ টি টয়লেট রয়েছে।
গাড়ি পার্কিং
হাসপাতালের নিজস্ব কোন গাড়ি পার্কিং জোন নেই। হাসপাতালের বাইরের রাস্তায়
নিজ দায়িত্বে ১০ টি গাড়ি পার্ক করা যায়। এর জন্য কোন চার্জ প্রদান করতে হয়
না।
এটিএম বুথ
হাসপাতাল থেকে ২০০ গজ পূর্ব দিকে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ রয়েছে।
বিবিধ
- এই হাসপাতালে ৮ জন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার রয়েছে।
- অপারেশন থিয়েটার ভবনের ২য় তলায় অবস্থিত।
