মীরসরাই ইকোনোমিক জোনে ২ প্রতিষ্ঠান বিনিয়োগ করবে ৩০০ কোটি টাকা
বেজা জানিয়েছে, চুক্তি সই করা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে দুটি, কক্সবাজারের সাবরাং ট্যুরিজম পার্কে তিনটি ও জামালপুর অর্থনৈতিক অঞ্চলে একটি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

কার কত বিনিয়োগ
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পাঁচ একর জমিতে অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপন করবে বহুজাতিক কোম্পানি লিনডে বাংলাদেশ। এ জন্য তারা প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লিনডে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিভাবসু সেনগুপ্ত জানান, জমি হস্তান্তরের পর তাঁরা দ্রুত শিল্প স্থাপন করতে আগ্রহী।
শিল্পকারখানার জন্য উপযোগী র্যাক ও অন্যান্য আসবাব উৎপাদনে বঙ্গবন্ধু শিল্পনগরে ৭০ লাখ ডলার বিনিয়োগ করবে মাস্টার র্যাকস ও ফার্নিচার। প্রতিষ্ঠানটি এ জন্য তিন একর জায়গায় কারখানা স্থাপন করবে। এখানে কর্মসংস্থান হবে প্রায় ৮০০ জনের। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আল মামুন অনুষ্ঠানে জানান, আগে দেশে শিল্পকারখানার র্যাক আমদানি করা হলেও বর্তমানে স্থানীয় বাজারেই তা উৎপাদিত হচ্ছে। মাস্টার র্যাকস এখন ইতালির প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের পণ্য তৈরি করছে।
এ নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে দেশি-বিদেশি প্রায় ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। সেখানে ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। আরও প্রায় ৩০টি প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে।
আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন: