Header Ads

ফ্যামিলি নীডস সুপার শপ, উত্তরা

রাজধানীর অভিজাত উত্তরা এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানীর “পাকা বাজার” নামে খ্যাত বেশ কিছু সুপার শপ গড়ে উঠেছে। এ সকল সুপার শপগুলোর মধ্যে ফ্যামিলি নীডস একটি। শপটির এই আউটলেট ছাড়াও উত্তরা ৭ নম্বর সেক্টরে আরও একটি শাখা রয়েছে।   

যোগাযোগের ঠিকানা ও অবস্থান
অবস্থান:
উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে রবীন্দ্র স্বরণী সড়ক ধরে ৫০ গজ এগিয়ে হাতের বাম পাশে এই সুপার শপটি অবস্থিত।
ঠিকানা:
৭, রবীন্দ্র সরণি, সেক্টর # ৩, উত্তরা, ঢাকা – ১২৩০।
ফোন:
৮৯২৪৪৫৮, ৮৯২১৫৬১

শপের স্তরবিন্যাস
এই সুপার শপটি তিনতলা বিশিষ্ট ভবনে অবস্থিত। এর প্রথম তলায় রয়েছে গ্রোসারী ,শাকসবজি ও খাবার জোন। দ্বিতীয় তলায় কসমেটিক, টয়েজ ও শোপিস এবং তৃতীয় তলা গার্মেন্টস আইটেম দ্বারা সজ্জিত।

প্রবেশের পূর্বে
এই সুপার শপটিতে ব্যাগ, মালামাল বা অন্য কোন কিছু নিয়ে প্রবেশ করা যায় না। প্রবেশ করার পূর্বে প্রবেশ মুখে অবস্থিত কাউন্টারে সাথে থাকা মালামাল জমা দিয়ে টোকেন সংগ্রহ করতে হয়। কেনাকাটা শেষ করে টোকেন জমা দিয়ে জমাকৃত মালামাল ফেরত নিতে হয়। এর জন্য আলাদা কোন চার্জ প্রদান করতে হয় না।

ডিপার্টমেন্টসমূহ
ক্র. নং
নাম
১.
কাঁচা বাজার
২.
অরগানিক পণ্য
৩.
ফ্রোজেন ফুডস
৪.
ফ্রুটস
৫.
গ্রোসারী
৬.
বেবীফুড
৭.
ক্রোকারিজ
৮.
ড্রাই ফুড
৯.
শোপিস
১০.
ষ্টেশনারী
১১.
টয়েজ
১২.
ফাষ্টফুড
১৩.
ইলেকট্রনিক
১৪.
সুইটমিট
১৫.
গার্মেন্টস
১৬.
হারাবল পণ্য
১৭.
কসমেটিকস

কাঁচা বাজারের পণ্যসমূহ
ক্রমিক নং
পণ্যের নাম
০১.
হাড়যুক্ত গরুর মাংস
০২.
হাড়বিহীন গরুর মাংস
০৩.
গরুর পায়া
০৪.
গরুর কলিজা
০৫.
খাসীর মাংস
০৬.
খাসীর কলিজা
০৭.
খাসীর আস্ত মাথা
০৮.
দেশী মুরগী
০৯.
ফার্মের মুরগী
১০.
রুই মাছ (দেশী)
১১.
কাৎলা মাছ (দেশী)
১২.
ইলিশ মাছ (ছোট সাইজ)
১৩.
ইলিশ মাছ (বড় সাইজ)
এখানে মাছ, মাংস বিনা পয়সায় কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অরগানিক পণ্য
এই সুপার শপে বিভিন্ন ধরনের চাউল পাওয়া যায়। নিচে মূল্যসহ এর বিবরণ দেওয়া হলো -
১.
চিনিগুড়া 
২.
কালিজিরা
৩.
নাজিরশাইল
৪.
মিনিকেট
৫.
পাইজাম

সবজি কর্ণার
এখানে বিভিন্ন ধরনের সিজনাল ও নন-সিজনাল শাকসবজি পাওয়া যায়। যথা - আলু, পটল, ঢেড়শ, কাঁকরোল, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, লাল শাক, পালং শাক, পুঁই শাক, টমেটো, করল্লা, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর।

ফ্রুটস কর্ণার
এই সুপার শপটিতে পৃথক একটি ফ্রুটস কর্ণার রয়েছে। এখানে দেশী-বিদেশী বিভিন্ন ধরনের সিজনাল ও আন-সিজনাল ফল পাওয়া যায়। দেশী ফলগুলোর মধ্যে রয়েছে – আম, কাঁঠাল, পেঁপে, আমড়া, নারকেল, পেয়ারা, কলা, আনারস। আর বিদেশী ফলগুলোর মধ্যে রয়েছে – আপেল, কমলা, মাল্টা, নাসপাতি, ডালিম, আঙ্গুর, খেঁজুর।

মসলা কর্ণার
রান্নার স্বাদ বাড়াতে যে দ্রব্যটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো মসলা। আর মসলার জন্য এখানে আলাদা একটি জোন রয়েছে। এখানে বিভিন্ন ধরনের মসলা পাওয়া যায়। যথা – পাঁচফোড়ন, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, পেস্তাবাদাম, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত গরু মসলা, মুরগী মসলা, মাছের মসলা প্রভৃতি মসলা পাওয়া যায়।

ক্রোকারিজ কর্ণার
এই সুপার শপটিতে আলাদা একটি ক্রোকারিজ কর্ণার রয়েছে। এখানে বিভিন্ন সাইজের দস্তার হাড়ি-পাতিল, মেলামাইনের গামলা, মগ, কাঁচের ও সিরামিকের প্লেট ও চামচ পাওয়া যায়।

কসমেটিক্স কর্ণার
এই সুপার শপটির অনেকখানি জায়গা জুড়ে রয়েছে কসমেটিক্স কর্ণার। যেখানে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। যেমন – গার্নিয়ার, পন্ডস, ইউনিলিভার, ডাভ, পেনটিন, সানসিল্ক, লেকমে।

ফুড কর্ণার
এখানে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের পাশাপাশি আলাদা একটি ফুড কর্ণার রয়েছে। ফুড কর্ণারে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায়। যেমন –
খাবারের নাম
গ্রীল চিকেন (ফুল)
গ্রীল চিকেন (হাফ)
কাবাব
স্পেশাল চাইনিজ মেনু

পণ্য পরিবর্তনের শর্তাবলী
এই সুপার শপ থেকে ক্রয়কৃত পণ্য যেকোন কারণে পরিবর্তন করে অন্য যেকোন পণ্য নেয়ার ব্যবস্থা রয়েছে। তবে কোন অবস্থাতেই ক্রয়কৃত পণ্যের বিপরীতে টাকা ফেরত দেওয়ার সুযোগ নেই। ক্রয়কৃত পণ্য পরিবর্তন করার জন্য পণ্যের ক্যাশ ভাউচার সহ ক্রয়ের তারিখ থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে যোগাযোগ করতে হবে।

কেনাকাটায় সহায়ক ব্যবস্থা
এই সুপার সপটিতে ক্রেতাদের সহায়তার জন্য মোট ১৫ জন গাইড রয়েছে। গাইডগণ সার্বক্ষণিক ক্রেতাদের সেবায় নিয়োজিত থাকে। পণ্যের গুণগত মান, মেয়াদ, মূল্য প্রভৃতি সম্পর্কে তথ্য প্রদান করে সহায়তা করে থাকে। এছাড়া শপের অভ্যন্তরে পণ্য বহনের জন্য ৪০ টি ট্রলি রয়েছে।  

প্যাকেটজাত পণ্যসমূহ
এই সুপার সপে প্যাকেটজাত বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। যেমন – বেলে মাছ, চিংড়ি মাছ, ছোট মাছ। এছাড়া প্যাকেটজাত পিঠা পাওয়া যায়।

অন্যান্য পণ্যসমূহ
এখানে প্রাপ্ত ফ্রোজেন পণ্যসমূহের মধ্যে রয়েছে – আইসক্রীম, পিজা, বাটার, চিজ ও পানীয়। এছাড়া এখানে জুতা, ব্যাগ ও ছাতা পাওয়া যায়।

বিল পরিশোধ
এই সুপার শপটিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করার জন্য ক্যাশ টাকার পাশাপাশি ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা রয়েছে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে শুধুমাত্র ভিসা কার্ড গ্রহণ করা হয়। বিল পরিশোধের জন্য ৮টি ক্যাশ মেশিন রয়েছে। 

অগ্নি নির্বাপন ও ফায়ার এক্সিট ব্যবস্থা
এই শপটিতে অগ্নি নির্বাপনের বিভিন্ন যন্ত্রপাতি ও ফায়ার এক্সিট ব্যবস্থা রয়েছে। প্রত্যেক তলার সিড়িতে একটি করে ফায়ার এক্সিট রয়েছে।

গাড়ি পার্কিং ব্যবস্থা
এই সুপার শপটিতে আগত ক্রেতাদের গাড়ি পার্কিং করার জন্য সপের সম্মুখভাগে ব্যবস্থা রয়েছে। যেখানে একসাথে ১০টি গাড়ি পার্কিং করা যায়। এজন্য কোন চার্জ প্রদান করতে হয় না।
Blogger দ্বারা পরিচালিত.