Header Ads

পিক এন্ড পে সুপার মার্কেট

২০০৪ সালে বনানীতে পিক এন্ড পে সুপার মার্কেটের যাত্রা শুরু। অভ্যন্তরীন প্যাসেজগুলো প্রশস্ত। এটির কোন চেইন শপ নেই।

ঠিকানা ও যোগাযোগ
পিক এন্ড পে সুপার মার্কেট,
এ আর টাওয়ার,
২৪, কামাল আতাতুর্ক এভিনিউ,
বনানী, ঢাকা।
ফোন - ৮৮১৫৭৮৩।

যেসব পণ্য পাওয়া যায়
এখানে হারবাল পণ্য, গ্রোসারী, ড্রাইফুড, ফ্যান্সি আইটেম, টয়েজ, কসমেটিকস, বেবীফুড, ক্রোকারিজ, শাক-সবজি, মাছ, মাংস এবং ফলমূল পাওয়া যায়। এছাড়া দেশি ফলের মধ্যে আম, কলা, পেয়ারা, পেঁপেঁ, আমড়া, নারকেল এবং বিদেশি ফলের মধ্যে আপেল, নাসপাতি, আঙ্গুর, কমলা, মাল্টা, ডালিম এবং খেজুর পাওয়া যায়। প্রাপ্ত মসলা সমূহের মধ্যে রয়েছে নে, পাঁচ ফোড়ন, গরম মসলা, লবঙ্গ, গোল মরিচ, আলু বোখারা, দারচিনি, তেজপাতা, এলাচি এবং ঝাল মসলা। আর কসমেটিক্স আইটেমের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড কোম্পানীর পারফিউম, বডি লোশন, বডি স্প্রে, নেইল পলিশ, লিপিস্টিক, শ্যাম্পু এবং সাবান।

পণ্য মূল্য
এখানে ক্রয়কৃত মাছ ও মাংস কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর জন্য কোন টাকা পয়সা প্রদান করতে হয় না। প্রাপ্ত গ্রোসারী পণ্যের মুল্য তালিকা নিম্নরূপ-
নাম
কালিজিরা চাল
নাজিরশাল চাল
মিনিকেট চাল
মিনিকেট ষ্ট্যান্ডার্ড (প্রতি কেজি)
পাইজাম চাল (প্রতি কেজি)
গরুর মাংস (প্রতি কেজি)
গরুর কলিজা (প্রতি কেজি)
খাসির মাংস  (প্রতি কেজি)
খাসির কলিজা (প্রতি কেজি)
দেশী মুরগী (প্রতি কেজি)
ফার্মের মুরগী (প্রতি কেজি)
দেশি রুই মাছ (প্রতি কেজি)
দেশি কাতলা মাছ (প্রতি কেজি)
ইলিশ মাছ (ছোট সাইজ)
ইলিশ মাছ (বড় সাইজ)


সেবা সমূহ
ক্রেতাদের সহযোগিতা করার জন্য এখানে ১২ জন গাইড রয়েছে। বিল পরিশোধের জন্য রয়েছে দুটো ক্যাশ মেশিন। ক্যাশ ছাড়াও ভিসা ও মাষ্টার কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। পণ্য বহনের জন্য রয়েছে ৫০ টি ট্রলি।


বিবিধ
এই শপে ফায়ার এক্সিট এর ব্যবস্থা রয়েছে। মার্কেটের সামনে ৫০ টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে নিরাপত্তা রক্ষী ও সিসি ক্যামেরা। এখানে ফুড কোর্ট, কিডস জোন এবং ডিসকাউন্ট জোনের ব্যবস্থা নেই।
Blogger দ্বারা পরিচালিত.