Header Ads

ল্যাভেন্ডার সুপার শপ, গুলশান

ল্যাভেন্ডার সুপার শপ ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই সুপার শপটিতে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের পাশাপাশি গার্মেন্টস পণ্য, জুয়েলারী পণ্য ও একটি ফুড কোড রয়েছে। এই সুপার শপটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ, মেম্বারশীপ সুবিধা রয়েছে।
অবস্থান
গুলশান-২ গোল চত্ত্বরের ৪০ গজ পশ্চম দিকে ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টারের বিপরীত পাশের রাস্তা দিয়ে ১০ গজ এগিয়ে হাতের বাম পাশে ল্যাভেন্ডার সুপার শপ অবস্থিত।
ঠিকানা
ফয়সাল টাওয়ার, ২৭ নর্থ বাণিজ্যিক এলাকা, গুলশান ২, ঢাকা-১২১২।
ফোন- ৮৮২৮৫৭৩, ৮৮২২৩৩০, (কাস্টমার কেয়ার এক্স: ১০২)
মোবাইল- ০১৯২২-১২১২৫২
অভ্যন্তরীণ সজ্জা
  • মোট আয়তন দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট
  • প্যাসেজগুলোর আয়তন দৈর্ঘ্য ৮ ফুট এবং প্রস্থ ১.৫ ফুট
সময়সূচী
  • প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৭:৪৫ টা পর্যন্ত খোলা থাকে।
প্রাপ্ত পণ্যসামগ্রী
  • কসমেটিক্স
  • জুতো
  • খেলনা সামগ্রী
  • গ্রোসারি
  • বেবি ফুড
  • ক্রোকারিজ
  • ড্রাই ফুড
  • শোপিস-ফ্যান্সি আইটেম
  • স্পাইসেস
  • টয়েজ
  • ফাস্টফুড
  • ইলেক্ট্রনিক্স
  • সুইটমিট
  • গার্মেন্টস
  • ড্রিংকস
  • হারবাল পণ্য
  • ফ্রোজেন ফুডস
  • মাছ
  • মাংস
  • শা্ক-সবজি
  • ফ্রুটস ইত্যাদি
হোম ডেলিভারী:
এখানে হোম ডেলিভারী সার্ভিস প্রদানের ব্যবস্থা নেই।
মূল্য পরিশোধ:
ক্যাশের পাশাপাশি ভিসা, মাস্টার ও ডিবিবিএল কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে।
মেম্বারশীপ:
একসাথে সর্বনিম্ন ৩,০০০ টাকার পণ্য ক্রয় করে ফরম পূরণ করে মেম্বারশীপ গ্রহণের ব্যবস্থা রয়েছে। মেম্বারগণ পরবর্তীতে কেনাকাটায় ২% করে ছাড় পাওয়া যায়।
পণ্য পরিবর্তন
ক্রয়কৃত পণ্য কোনো কারণে পরিবর্তন করতে হলে ক্রয়ের তারিখ হতে পরবর্তী ৩ দিনের মধ্যে ক্যাশমেমো সহ যোগাযোগ করতে হয়। প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে প্যাকেটের গায়ে কোনোরূপ ঘষামাজা থাকলে তা পরিবর্তন করা যায় না।
সেবাসমূহ
  • ক্রেতাদের কেনাকাটায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এই সুপার শপটিতে গাইড ব্যবস্থা রয়েছে।
  • ক্রয়কৃত পণ্য বহনের জন্য ট্রলি ও হ্যান্ড ব্যাগের ব্যবস্থা রয়েছে।
  • গ্রাহকের সাথে থাকা ব্যাগ বা অন্যান্য দ্রব্য প্রবেশের সময় সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

ফুড কর্ণার
  • ফুড কর্নার ভবনের নিচ তলার পূর্ব পাশে অবস্থিত।
  • বসার জন্য প্লাষ্টিকের চেয়ার রয়েছে।
  • এখানে বার্গার, সান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পেটিজ এবং ফ্রাইড চিকেন, সিঙ্গারা, সমুচা, ঠান্ডা পানি ইত্যাদি পাওয়া যায়।
Blogger দ্বারা পরিচালিত.