Header Ads

আগোরা সুপার শপ

রহিম আফরোজ সুপার স্টোর্স লি: কর্তৃক প্রতিষ্ঠিত আগোরা বিডি বাংলাদেশে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সুপার রিটেইল চেইনশপ। ঢাকার বিভিন্ন স্থানে এই সুপার শপটির শাখা রয়েছে।   

কর্পোরেট অফিস
রহিম আফরোজ সুপার স্টোর্স লি:
আরজেড চেম্বার, ১৩, মহাখালী কমার্শিয়াল এলাকা, ঢাকা।
ফোন: ৯৮৮০৩১৬, ৮৮১৮৬৯০, ৯৮৮৮৪৪১
মোবাইল: ০১৭১৩১২৪৬৭২
ই-মেইল: info@agorabd.com
ওয়েবসাইট: www.agorabd.com

শাখাগুলো
শাখার নাম
ঠিকানা ও যোগাযোগ
গুলশান - ১ শাখা
প্লট-৫, সিডব্লিউএন (সি), রোড-৩৭, হাউজ-৩১, আরএম সেন্টার, গুলশান এভিনিউ, ঢাকা।
ফোন: ৯৮৯২৯৭৪, ৯৮৯৩৬৫২
গুলশান – ২ শাখা
পিংক সিটি, গুলশান – ২, ঢাকা।
মিরপুর শাখা
প্লট-৪, ব্লক-বি, সেকশন-২, চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা।
ফোন: ৯৮৮০৩১৬, ৮৮১৮৬৯০, ০১৭১৩-১২৪৬৭২
 
মিরপুর – ১ এর সনি সিনেমা হল বাসস্ট্যান্ড থেকে সোজা উত্তর দিকগামী চিড়িয়াখানা রোডের ৩০ গজ সামনে পূর্ব পার্শ্বে অবস্থিত।
ধানমন্ডি শাখা
৮০, সীমান্ত স্কয়ার (সাবেক রাইফেলস স্কয়ার), রোড-২, ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৯৬৭১০৪৬, ৮৬২৩৪৮৩
মগবাজার শাখা
৮, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, গুলফেশা প্লাজা, মগবাজার, ঢাকা।
ফোন: ৯৩৪৬৩৫৯, ৯৩৬০৬৯৯৪
 
এটি মগবাজার মোড় থেকে ৩০০ গজ পূর্বে দক্ষিণ কোণে অবস্থিত। এছাড়া উত্তরা ব্যাংক লিঃ থেকে ২০০ গজ দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।
শান্তিনগর শাখা
৩১, সিদ্ধেশ্বরী রোড, শান্তিনগর, ঢাকা।
ফোন: ৯৩৩৯৯১৩
উত্তরা শাখা
প্লট # ২, রোড # ৪, সেক্টর # ৪, উত্তরা, ঢাকা।
ফোন: ০২-৮৯২০৩০৮, ০১৭১৩-১২৪৬৭২
ধানমন্ডি ২৭ শাখা
জেনেটিক প্লাজা, বাড়ি # ১৬, রোড # ২৭, ধানমন্ডি, ঢাকা।
ফোন: ৮১৫০৭৯৮, ৯৮৮৯১০৩, ০১৭১৪-০৩৭৭০০
 
ধানমন্ডি ২৭ থেকে ১০০ গজ পশ্চি দিকে জেনেটিক প্লাজার নিচতলায় অবস্থিত।
হাতিরপুল শাখা
হাতিরপুল চৌরাস্তা, ঢাকা।

যেসব পণ্য পাওয়া যায়
ক্রমিক নং
নাম
ক্রমিক নং
নাম
ক্রমিক নং
নাম
১.
কসমেটিকস
৫.
গ্রোসারী
৯.
শো-পিছ ও ফ্যান্সি আইটেম
২.
ক্রোকারীজ
৬.
ড্রাইফুড
১০.
ফাষ্ট ফুড
৩.
ষ্টেশনারী
৭.
বেবী ফুড
১১.
ড্রিংকস
৪.
সুইটমিট
৮.
গার্মেন্টস
১২.
হারবাল পণ্য

হোম ডেলিভারী ব্যবস্থা
এই সুপার শপটিতে অনলাইনে পণ্য ক্রয়ের ব্যবস্থা রয়েছে। ঢাকার মধ্যে অবস্থানরত ক্রেতাগণ অনলাইনে পণ্য ক্রয়ের সুবিধা পেয়ে থাকে। অর্ডারকৃত পণ্য ২৪ ঘন্টার মধ্যে ক্রেতার কাছে পৌছে দেওয়া হয়। এজন্য দূরত্ব অনুযায়ী ডেলিভারী চার্জ প্রদান করতে হয়। সাধারণত প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা এবং বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত হোম ডেলিভারী সার্ভিস প্রদান করা হয়।   

ক্রয়কৃত পণ্য ফেরত
আগোরা বিডির যেকোনো শাখা হতে ক্রয়কৃত পণ্য ত্রুটিজনিত কারণে ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে ক্রয়কৃত পণ্যের রশিদ সহ ক্রয় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে নির্ধারিত শাখায় যোগাযোগ করতে হয়। তবে পূর্বে অনলাইনে ক্রয়কৃত কোনো পণ্য পরবর্তীতে হোম ডেলিভারী কাজে নিয়োজিত ব্যক্তির কাছে ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এজন্য ক্রেতাকে ক্রয়কৃত পণ্যের রশিদসহ নিকটবর্তী যেকোনো শাখায় ৭২ ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হয়।  

কেনাকাটায় সহায়ক ব্যবস্থা
এই সুপার শপটির সকল শাখাতেই প্রতিটি ডিপার্টমেন্টে নিয়োজিত গাইডগণ ক্রেতাদের বিভিন্ন পণ্য সংগ্রহে সাহায্য করে থাকে। তারা ক্রেতাদেরকে বিভিন্ন পণ্যের গুণাগুণ ও উপযোগিতা সম্পর্কে তথ্য দিয়ে পণ্য ক্রয়ে সাহায্য করে। এই সুপার শপটির সকল শাখায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য প্রবেশের পূর্বে প্রবেশ মুখে নিয়োজিত নিরাপত্তা কর্মীর নিকট সাথে থাকা সকল ব্যাগ বা অন্য সকল কিছু টোকেন এর মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পরবর্তীতে কেনাকাটা শেষে টোকেন জমা দিয়ে জমাদানকৃত জিনিস সংগ্রহ করা যায়। ক্রেতাদের সুবিধার্থে সবগুলো শাখাতেই ট্রলির ব্যবস্থা রয়েছে।

মূল্য পরিশোধ
আগোরা বিডি সুপার শপের সকল শাখাতেই ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য নগদ টাকার পাশাপাশি ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.