Header Ads

নন্দন মেগা শপ

“কেনাকাটা যেখানে বিনোদন” এই প্রত্যয়ে পথ চলা শুরু নন্দন মেগাশপের। ঢাকার বিভিন্ন স্থানে একাধিক শাখার মাধ্যমে এই রিটেইল সুপার চেইন শপটি ব্যবসায় পরিচালনা করছে। বর্তমানে ঢাকার মিরপুর, উত্তরা, গুলশান-২, কাকরাইল ও ধানমন্ডিতে শাখা রয়েছে।

কর্পোরেট অফিস
৪৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা – ১২১২।
ফোন: ৯৮৯০৯২১, ৯৮৯০২৮৩, ৯৮৯৮৯৪৯
ফ্যাক্স: ০২-৯৮৮৮৪৭১

অন্যান্য শাখা:
শাখার নাম
ঠিকানা ও যোগাযোগ
মিরপুর শাখা
সীমান্ত প্লাজা, ২৬/ডি, মেইন রোড-৩,  মিরপুর ১১, পূরবী, ঢাকা।
ফোন: ৯৮৬২৬৩৭, ৯৮৬১৬০৩, ৮০৩৫৫৪৭
ই-মেইল: hr@nandangroupbd.com
 
নন্দন মেগা শপ মিরপুর ১১ নং পূরবী সিনেমা হল বাসস্ট্যান্ড থেকে সোজা ১০ গজ দক্ষিণ দিকে গিয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত।
গুলশান-২ শাখা
হোসনা টাওয়ার, ১০৬, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা।
গুলশান ২ গোলচক্কর থেকে পূর্ব দিকে এসে গ্রামীন ফোন সেন্টারের পাশে এটি অবস্থিত।
ফোন: ৯৮৬২৬৩৭, ৮৮৫০০৪৯
কাকরাইল শাখা
৯০, কাকরাইল, মুসাফির টাওয়ার, ঢাকা – ১০০০।
ফোন: ৯৩৪২৭৪৬
মোবাইল: ০১৮১৭-২৯৮৮৮৫
 
কাকরাইল বাস স্ট্যান্ড মোড় থেকে ৩০০ গজ উত্তর দিকে এগিয়ে হাতের বাম পাশে এটি অবস্থিত।
উত্তরা শাখা
আপডেট টাওয়ার (২য় তলা), ১ শাহজালাল এভিনিউ, সেক্টর – ৬, উত্তরা, ঢাকা।
ফোন: ০২-৮৯৫১২২৭, ০২-৮৯৫১২৩৫
 
উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড চৌরাস্তা থেকে পূর্ব দিকে ৫০ গজ ভিতরে নওয়াব হাবিবউল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের উল্টো দিকে নন্দন মেগা শপ অবস্থিত।
ধানমন্ডি শাখা
প্লট # ৩১২ (পুরাতন), রোড # ২৭, (পুরাতন), ১৬ (নতুন), ধানমন্ডি আ/এ, ঢাকা।
ফোন: ৮১২৭০৮৫, ৮১২১২৫০

প্রাপ্ত পণ্যসমূহ:
শুকনো
কাঁচা বাজার
  • কসমেটিক্স
  • গ্রোসারি
  • বেবি ফুড
  • ক্রোকারিজ
  • ড্রাই ফুড
  • শোপিস-ফ্যান্সি আইটেম
  • স্পাইসেস
  • টয়েজ
  • ফাস্টফুড
  • ইলেক্ট্রনিক্স
  • সুইটমিট
  • গার্মেন্টস
  • ড্রিংকস
  • হারবাল পণ্য
  • ফ্রোজেন ফুডস
  • মাছ
  • মাংস
  • শা্ক-সবজি
  • ফ্রুটস

মেম্বারশীপ ও সুবিধাসমূহ
এই সুপার শপের মেম্বারশীপ লাভের ব্যবস্থা রয়েছে। প্রতি মাসে ৫,০০০ টাকার পণ্য ক্রয় করলে ৫%, ৩,০০০ টাকার পণ্য ক্রয় করলে ৩% কমিশন প্রদান করা হয়। কমিশনের টাকা গ্রাহককে দেওয়া হয় না। কমিশনের মাধ্যমে পণ্য ক্রয় করতে হয়।
 
পণ্য প্রক্রিয়াকরণ
এই সুপার শপের সকল শাখাতেই মাছ-মাংস কেটে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর জন্য অতিরিক্ত কোনো চার্জ পরিশোধ করতে হয় না।
 
সেবাসমূহ
  • ক্রেতাদের কেনাকাটায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এই সুপার শপটির সবগুলো শাখাতেই গাইড ব্যবস্থা রয়েছে।
  • ক্রয়কৃত পণ্য বহনের জন্য সবগুলো শাখাতেই ট্রলি ও হ্যান্ড ব্যাগের ব্যবস্থা রয়েছে। চাকাযুক্ত ট্রলিগুলোতে ১৫ কেজি পরিমাণ পণ্য বহন করা যায়। আর হ্যান্ড ঝুড়িগুলোতে ৫ কেজি পরিমাণ পণ্য বহন করা যায়।  
  • সবগুলো শাখাতেই গ্রাহকের সাথে থাকা ব্যাগ বা অন্যান্য দ্রব্য প্রবেশের সময় সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
 
পণ্য পরিবর্তন
ক্রয়কৃত পণ্য কোনো কারণে পরিবর্তন করতে হলে ক্রয়ের তারিখ হতে পরবর্তী ১ দিনের মধ্যে ক্যাশমেমো সহ সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে হয়। প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে প্যাকেটের গায়ে কোনোরূপ ঘষামাজা থাকলে তা পরিবর্তন করা যায় না। কোনো অবস্থাতেই বিক্রয়কৃত পণ্য ফেরত নেওয়া হয় না।
 
বিল পরিশোধ
ক্রয়কৃত পণ্যের বিল পরিশোধ জন্য ক্যাশের পাশাপাশি ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে। ক্রেডিট কার্ডগুলোর মধ্যে রয়েছে – ভিসা, মাস্টার ও সকল প্রকার দেশীয় এটিএম কার্ড। এই সুপার শপের সবগুলো শাখাতেই ক্রয়কৃত পণ্যের ক্রয়মূল্যের সাথে অতিরিক্ত ২% ভ্যাট প্রদান করতে হয়। ফ্রোজেন খাদ্যগুলোর জন্য ০.১৫% ভ্যাট প্রদান করতে হয়। তবে কাঁচা বাজারের পণ্যে কোন ভ্যাট প্রদান করতে হয় না।
 
খোলা-বন্ধের সময়সূচী
এই সুপার শপটির সবগুলো শাখাই সপ্তাহের ৭ দিন সকাল ৮.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।  
 
বিবিধ
  • এই সুপার শপের সবগুলো শাখাই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং বাইরের ধুলাবালি ও কোলাহল মুক্ত।
  • কোনো শাখাতেই হোম ডেলিভারী সার্ভিসের ব্যবস্থা নেই।
  • সকল শাখাতেই কোনো প্রকার মিষ্টি পাওয়া যায় না।
Blogger দ্বারা পরিচালিত.