ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল Dhaka Metropolitan Generel Hospital
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ১৯৮৯ সালে শ্রমজীবী হাসপাতাল নামে
প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল নামে
রুপান্তরিত হয়। এই হাসপাতাল ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত।
অবস্থান ও ঠিকানা
নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ঢাকা-১১০০।
যোগাযোগের ফোন নম্বর: +৮৮-০২-৭৩৯০৮৬০।
ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল নয়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থিত।
ভবন
এই হাসপাতালটি তিন তলা ভবনে অবস্থিত। প্রথম তলায় কাউন্টার, অফিস ও ডাক্তারদের চেম্বার, ২য় তলায় রোগীদের ওয়ার্ড ও নামাজের জায়গা এবং তৃতীয় তলাতে কেবিন রয়েছে।
ডাক্তার ও নার্স
রোগীর সেবা করার জন্য এই হাসপাতালে ২৫ জন স্থায়ী ডাক্তার রয়েছে। এছাড়া রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন নার্স এবং ৭ জন ব্রাদার। এখানে ১৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার রয়েছে। এছাড়া রয়েছে ২৩ জন ওয়ার্ড বয় এবং ১২ জন এম.এল.এস.এস।
টেস্ট ও ফি
ঢাকা মহানগর হাসপাতালে টেষ্ট করার ব্যবস্থা রয়েছে। পরিচিত কয়েকটি টেষ্টের নাম খরচ নিম্নরুপ-
বহির্বিভাগ চিকিৎসা ও ফি
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ৫ টাকার টিকেট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়ছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের নিকট দেখাতে ৩০ টাকার টিকেট কাটতে হয়। বহির্বিভাগ বিভাগে মেডিসিন, নাক কান গলা, গাইনী, চর্ম ও যৌন এবং শিশু রোগের চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে।
অপারেশন ও খরচ
এই হাসপাতালে সিজারিয়ান, আলসার, পিত্তথলিতে পাথর, হার্টের অপারেশন ও কিডনীতে পাথর অপসারণের অপরেশন করা হয়ে থাকে। অপারেশনের খরচ নিম্নরুপ-
কয়েকটি অপারেশনের তুলানামূলক খরচ-
এছাড়া নরমাল অপারেশনের ক্ষেত্রে মাত্র ২৫০ টাকা ফি প্রদান করতে হয়।
কেবিন ও ওয়ার্ড
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ৬ টি ওয়ার্ডে মোট ৫২ টি সিট রয়েছে। ৬ টির মধ্যে ৪ টি মহিলা ওয়ার্ড এবং ২ টি পুরুষ ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলো নন এসি। বর্তমানে তৃতীয় তলায় কেবিন নির্মাণের কাজ চলছে। এখানে সিট ভাড়া দিতে হয় না।
সিট পাওয়ার পদ্ধতি
ওয়ার্ডে সিট পেতে হাসপাতালের পরিচালকের সাথে যোগযোগ করতে হয়। সিট খালি থাকা সাপেক্ষে পরিচালক সিট বরাদ্দ করে থাকে। জরুরী ভিত্তিতে সিট পাওয়া না গেলে রোগীকে হাসপাতাল থেকে ঔষধ প্রদান করে ২ থেকে ৩ দিন পর আসতে বলা হয়। তখন সিট খালি হলে অগ্রাধিকার ভিত্তিতে ঐ রোগীকে প্রথমে তা বরাদ্দ দেওয়া হয়।
বিবিধ

|
টেষ্টের নাম
|
খরচ (টাকা)
|
|
আল্ট্রাসনোগ্রাম |
১০০
|
|
এক্স-রে |
৮০
|
|
ই.সি.জি |
৭০
|
|
ব্লাড টেষ্ট |
৪০
|
বহির্বিভাগ চিকিৎসা ও ফি
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ৫ টাকার টিকেট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়ছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের নিকট দেখাতে ৩০ টাকার টিকেট কাটতে হয়। বহির্বিভাগ বিভাগে মেডিসিন, নাক কান গলা, গাইনী, চর্ম ও যৌন এবং শিশু রোগের চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে।
অপারেশন ও খরচ
এই হাসপাতালে সিজারিয়ান, আলসার, পিত্তথলিতে পাথর, হার্টের অপারেশন ও কিডনীতে পাথর অপসারণের অপরেশন করা হয়ে থাকে। অপারেশনের খরচ নিম্নরুপ-
কয়েকটি অপারেশনের তুলানামূলক খরচ-
|
টেষ্টের নাম
|
খরচ
|
|
কিডনীতে পাথর |
৫৫০ টাকা
|
|
পিত্তথলিতে পাথর |
৫৫০ টাকা
|
|
আলসার |
৫০০ টাকা
|
|
অ্যাপেন্ডেসাইটিস |
৫০০ টাকা
|
|
সিজারিয়ান |
৫৫০ টাকা
|
কেবিন ও ওয়ার্ড
ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে ৬ টি ওয়ার্ডে মোট ৫২ টি সিট রয়েছে। ৬ টির মধ্যে ৪ টি মহিলা ওয়ার্ড এবং ২ টি পুরুষ ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলো নন এসি। বর্তমানে তৃতীয় তলায় কেবিন নির্মাণের কাজ চলছে। এখানে সিট ভাড়া দিতে হয় না।
সিট পাওয়ার পদ্ধতি
ওয়ার্ডে সিট পেতে হাসপাতালের পরিচালকের সাথে যোগযোগ করতে হয়। সিট খালি থাকা সাপেক্ষে পরিচালক সিট বরাদ্দ করে থাকে। জরুরী ভিত্তিতে সিট পাওয়া না গেলে রোগীকে হাসপাতাল থেকে ঔষধ প্রদান করে ২ থেকে ৩ দিন পর আসতে বলা হয়। তখন সিট খালি হলে অগ্রাধিকার ভিত্তিতে ঐ রোগীকে প্রথমে তা বরাদ্দ দেওয়া হয়।
বিবিধ
- এই হাসপাতালের দুইটি এ্যাম্বুলেন্স রয়েছে। এ্যাম্বুলেন্স সংগ্রহের নম্বর ৭৩৯০৮৬০।
- এই হাসপাতালের সমাজকল্যাণ তহবিল থেকে গরীব রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে।
- হাসপাতালের নিচতলায় উত্তরদিক নিজস্ব ব্লাড ব্যাংক রয়েছে।
- হাসপাতালের নিচতলায় প্রধান দরজার ডান পাশে নিজস্ব ঔষধের একটি দোকান রয়েছে।
- চিকিৎসা সেবা সম্পর্কে যেকোন অভিযোগ এবং পরামর্শ ভবনের দ্বিতীয় তলায় হাসপাতালের পরিচালকের রুমে (রুম নং – ১) জানাতে হয়।
- এই হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় শুধুমাত্র ডাক্তারদের গাড়ী পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে ১০ টা গাড়ী পার্কিং করা যায়।
- এই হাসপাতালে উপরে ওঠানামার জন্য লিফটের কোন ব্যবস্থা নেই।
- ২য় তলায় একেবারে দক্ষিণ পাশে নামাজ পড়ার জায়গা রয়েছে। এখানে একসাথে ১৫ জন মানুষ নামাজ আদায় করতে পারে।