ঢাকা শিশু হাসপাতাল Dhaka Shishu Hospital
“শিশু স্বাস্থ্য সেবা দেশের সর্বস্তরে
পৌঁছাতে হবে যাতে কোন শিশুই এ থেকে বঞ্চিত না হয়” এই মূলমন্ত্রকে সামনে
রেখে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা শিশু হাসপাতাল। প্রথমে ঢাকা শিশু
হাসপাতালের অবস্থান ছিল ধানমন্ডি ৩২ নম্বর সড়কে। পরবর্তীতে ১৯৭৬ সালে এটি
বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয়। এই হাসপাতালটি একটি সরকারি হাসপাতাল।
অবস্থান
অনুসন্ধান ডেস্ক,অ্যাম্বুলেন্স
যে সকল টেস্ট সুবিধা রয়েছে
এই হাসপাতালে নিজস্ব ল্যাবে এক্স-রে,আল্ট্রাসনোগ্রাম,ফিজিওথেরাপি প্রভৃতি টেস্ট করানো যায়।
অবস্থান
ঢাকা শেরে বাংলা নগরে শ্যামলী বাস স্ট্যান্ডের ২০–৩০ গজ পূর্ব দিকে
শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের
পশ্চিম পাশে এটি অবস্থিত। হাসপাতালের দুটি ভবন রয়েছে। সামনেরটি ৪ তলা
বিশিষ্ট এবং পেছনেরটি ৬ তলা বিশিষ্ট।
অনুসন্ধান ডেস্ক,অ্যাম্বুলেন্স
হাসপাতাল সম্পর্কে যাবতীয় তথ্য সরবরাহের জন্য এখানে একটি অনুসন্ধান ডেস্ক
রয়েছে। মূল গেইট দিয়ে ঢুকে হাসপাতালের নিচতলায় পূর্ব দিকে গেলে অনুসন্ধান
ডেস্কটি পাওয়া যাবে।
যোগাযোগ: +৮৮-০২-৮১১৬০৬১-৬২, +৮৮-০২-৮১১৪৫৭১-৭২।
জরুরী প্রয়োজনে রোগীদের পরিবহন সুবিধা দিতে এই হাসপাতালে ৭টি
অ্যাম্বুলেন্স রয়েছে। যোগাযোগ: ০১৯৩৮-০৮৯৭৮১ (বিল্লাল মিয়া), ৮১১৬০৬১-৬২,
৮১১৪৫৭১-৭২।
রোগী ভর্তির তথ্য
জরুরী ভিত্তিতে রোগীকে এই হাসপাতালে ভর্তির জন্য প্রথমে জরুরী বিভাগে ৫০
টাকা মূল্যের টিকেট কেটে ডাক্তার দেখাতে হবে। এরপর ডাক্তার রোগী দেখে
ভর্তির পরামর্শ দিলে রোগীকে হাসপাতালে ভর্তি করানো হবে। জরুরী বিভাগে দুপুর
২.৩০ টা থেকে সকাল ৮.০০ টা পর্যন্ত রোগী ভর্তি করানো যায়।
বহি:বিভাগ
বহি:বিভাগে ডাক্তার দেখাতে হলে প্রথমে কাউন্টার থেকে ২০ টাকা মূল্যের
টিকেট কাটতে হয়,পরবর্তীতে কাউন্টার ম্যানের নির্দেশনা অনুযায়ী ডাক্তারের
কক্ষে যেতে হয়। সাধারণ জ্বর,সর্দি,কাশি,আমাশয়, ডাইরিয়াসহ শিশুদের যাবতীয়
রোগের চিকিৎসা সেবা দেওয়া হয় ।
যে সকল টেস্ট সুবিধা রয়েছে
এই হাসপাতালে নিজস্ব ল্যাবে এক্স-রে,আল্ট্রাসনোগ্রাম,ফিজিওথেরাপি প্রভৃতি টেস্ট করানো যায়।
|
টেস্টের নাম |
খরচের পরিমান |
|
এক্স-রে |
|
|
আল্ট্রাসনোগ্রাম |
|
|
ফিজিওথেরাপি |
|
অপারেশন,অপারেশন চার্জ
শিশুদের যাবতীয় রোগের অপারেশন এখানে সম্পূর্ণ হয়ে থাকে। রোগীর রোগের
মাত্রা ও ডাক্তারের উপর নির্ভর করে অপারেশন চার্জ নির্ধারিত হয়।
কেবিন ও ওয়ার্ডের মোট সংখ্যা,ভাড়া
এটি একটি ২০০ শয্যার হাসপাতাল। এখানে মোট ১০টি কেবিন ও ১১টি ওয়ার্ড রয়েছে।
২ থেকে ৩ হাজার টাকার মধ্যে কেবিন ভাড়া পাওয়া যায়। ওয়ার্ড ভাড়া ২০০ টাকা
থেকে ৪০০ টাকা পর্যন্ত। কেবিন ও ওয়ার্ড ভেদে ভাড়ার তারতম্য ঘটে। কেবিন বা
ওয়ার্ডে সিট পাওয়ার জন্য অনুসন্ধান ডেস্কে যোগাযোগ করতে হয়। ডাক্তার রোগীকে
ভর্তির পরামর্শ দিলে যেখানে সিট খালি থাকে সেখানে রোগী প্রেরণ করা হয়।
জরুরী প্রয়োজনে সিট পাওয়া না গেলে হাসপাতালের ফ্লোরে রোগীকে রাখতে হয়।
রোগীর সাথে দেখা করার জন্য দর্শনার্থীদের ১১০ টাকা দিয়ে হাসপাতাল থেকে
দর্শনার্থী কার্ড সংগ্রহ করতে হয়। রোগীর সাথে দেখা করার পর হাসপাতালে
কার্ডটি জমা দিলে ১০ টাকা কেটে রেখে বাকি ১০০ টাকা দর্শনার্থীকে ফেরত দেয়া
হয়।
বিশেষজ্ঞ ডাক্তার,নার্স
বিশেষজ্ঞ ও এম.বি.বিএস ডাক্তার সহ মোট ১৫ জন স্থায়ী ডাক্তার রয়েছে এখানে।
যারা ৫টি চেম্বারে বসে থাকেন। অসুস্থ শিশুদের যথাযথ পরিচর্যার নিয়োজিত আছেন
২৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত ও ৫০ জন অপ্রশিক্ষণপ্রাপ্ত নার্স।
আর্থিকভাবে অসচ্ছল রোগীদের জন্য বিশেষ সুবিধা
আর্থিকভাবে অসচ্ছল গরীব রোগীদের জন্য এখানে বিনামূল্যে প্যাথলজিক্যাল
টেস্টসমূহ করানোর সুযোগ রয়েছে। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ দরিদ্র রোগীদের
বিনামূল্যে ঔষধ, রক্ত ও বস্ত্র সরবরাহ করে থাকেন। কখনো কখনো রোগীদের
যাতায়াত ভাড়া প্রদান করা হয়। এসকল সুবিধা সমূহ পেতে সমাজ কল্যাণ বিভাগে
যোগাযোগ করতে হবে।
ঔষধের দোকান, ব্লাড ব্যাংক
হাসপাতালের কাছাকাছি বেশ কিছু ঔষধের দোকান রয়েছে। যেগুলো মূল গেইটের কাছে
ভেতরের দিকে হাতের ডানে অবস্থিত। এই দোকানগুলো ২৪ ঘন্টা খোলা থাকে। ২নং
ভবনের দ্বিতীয় তলায় ২০৩ নম্বর রুমে হাসপাতালের নিজস্ব ব্লাড ব্যাংক
অবস্থিত।
লাশঘর,পোস্টমর্টেম
এই হাসপাতালে আলাদা লাশ রাখার কক্ষ রয়েছে। হাসপাতালে কোন রোগীর মৃত্যু হলে
রোগীর লাশ,লাশ রাখার ঘরে পাঠিয়ে দেয়া হয়। হাসপাতালের যাবতীয় পাওনা পরিশোধ
করে মানি রিসিট দেখিয়ে লাশঘর থেকে লাশ গ্রহণ করতে হয়। এই হাসপাতালে
পোস্টমর্টেমের ব্যবস্থা নেই।
গাড়ি পার্কিং,অগ্নি নির্বাপন ও অন্যান্য
হাসাপাতালের সামনে প্রচুর খালি জায়গা রয়েছে যেখানে প্রায় ৮০টি গাড়ি
পার্কিং করা যায়। পার্কিং চার্জ গাড়ি/কার ২০ টাকা, মোটর সাইকেল ১০ টাকা। এই
হাসপাতালে অভিযোগ কেন্দ্র নেই। রোগীদের কোন অভিযোগ থাকলে সরাসরি ডিরেক্টর
রুমে গিয়ে মৌখিক বা লিখিতভাবে অভিযোগ জানাতে হয়। হাসপাতালের অভ্যন্তরে
অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং নিরাপত্তার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত
লোকবল রয়েছে। লিফট আছে ১টি যেটি গেইট দিয়ে ঢুকে ১০ গজ দক্ষিণ দিকে অবস্থিত।